IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ‘গরীব মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আ.লীগ সরকার’

‘গরীব মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আ.লীগ সরকার’

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন ও সাদুল্লাহপুর ইউনিয়নে ৪ কোটি৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৩টি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ।

সোমবার দুপুরে চরতারাপুর ইউনিয়নের দুবলিয়া জিসিএম হতে হলুদবাড়ীয়া পাকা রাস্তা ভায়া মাজেদ চেয়ারম্যানের বাড়ী রাস্তা মেরামত ও দুবলিয়া জিসিএম হতে নতুন গোয়াইল বাড়ী হাট ভায়া আটঘরিয়া পাড়া রাস্তা মেরামত কাজ এবং সাদুল্লাহপুর ইউনিয়নের দুবলিয়া জিসিএম হতে আতাইকুলা জিসিএম ভায়া শ্রীকোলা পর্যন্ত পরপর এ ৩টি রাস্তা মেরামত কাজে উদ্বোধন করেন তিনি। উদ্বোধন কালে তিনি বলেন,আওয়ামী লীগ সরকার বিগত দিনে ক্ষমতাকালেও যে উন্নয়ন কাজ করেছে,বর্তমানেও করছে এবং অতীতেও ক্ষমতায় থাকলে সকল উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।

এমপি প্রিন্স বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে আদর্শিত। বঙ্গবন্ধু যেমন এ দেশে আর্তপীরিত, অসহায় গবীর মানুষের কল্যাণে কাজ করেছে, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই ভাবে অসহায় গবীর মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সাদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্সী, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল, সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান খান, পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রইচ, উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নায়েব আলী নান্নু, দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চরতারাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঝন্টু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মিরাজ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বদিরুজ্জোদা মানিক, সাদুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া, চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাপ্পি প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31