IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ফখরুল-রিজভীর লড়াই

ফখরুল-রিজভীর লড়াই

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব সামলানো নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মধ্যে শীতল লড়াই চলছে। লড়াই করছেন ভিতরে ভিতরে। এই লড়াইয়ে দপ্তরের দায়িত্ব থেকে রিজভীকে সরিয়ে তার জায়গায় নিজের লোক বসাতে চাচ্ছেন ফখরুল। আর রিজভী চাচ্ছেন নিজের দায়িত্বটা ধরে রাখতে। কিন্তু তিনি বারবার শারীরিক অসুস্থতার কাছে হেরে যাচ্ছেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে দপ্তরের নিজের লোকের দায়িত্বটা পাকাপোক্ত করতে চাচ্ছেন মির্জা ফখরুল। কিন্তু এখন পর্যন্ত তিনি সফল হননি। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

রুহুল কবির রিজভী গত বছর ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথেই কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে ওই বছরের ১০ ডিসেম্বর চিকিৎসা শেষে আবারও দপ্তরের দায়িত্ব নেন রিজভী।

এরপর চলতি বছরে ১৭ মার্চ করোনায় আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হন রিজভী। আক্রান্তের ৩ দিন পরেই তার জায়গায় আবারও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব দেয়া হয় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে। তবে এবার চার মাস অতিবাহিত হলেও এখনো পুরোপুরিভাবে সুস্থ না হওয়ার দায়িত্ব হারানোর শঙ্কার মধ্যে পড়েছেন রিজভী।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অসুস্থতার পর থেকেই রুহুল কবির রিজভীকে দপ্তরের দায়িত্ব থেকে সরানোর চেষ্টা চলছে। এজন্য পুরোপুরি সুস্থ না হয়েও দায়িত্ব পুনরুদ্ধার করতে গত ৬ আগস্ট প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন রিজভী।

গত ২০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে দপ্তরের দায়িত্ব এমরান সালেহ প্রিন্সকে দেয়া হয়। ওই চিঠি বলা হয়েছিল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বলেন, এখন মোড় ঘুরতে শুরু করেছে। কারণ বিএনপি মহাসচিব এই দায়িত্ব থেকে রিজভীকে অব্যাহতি দিয়ে প্রিন্স রাখতে চাচ্ছেন। আর প্রিন্স বলছেন, দল যে সিদ্ধান্ত দেবেন তা তিনি মেনে নেবেন।

দপ্তরের দায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, শ্বাসকষ্টের কারণে দুই-তিন তলা উঠতে কষ্ট হয়। আশা করছি, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব থেকে তাকে সরানোর বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, আমি কিছু শুনি নাই।

জানতে চাইলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, উনার সঙ্গে (রুহুল কবির রিজভী) আমার প্রায় প্রতিদিনই কথা হয়। আমি আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উনি কাজে ফিরে আসবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31