IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> বঙ্গবন্ধু নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা ছিলেন : শফিকুল

বঙ্গবন্ধু নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা ছিলেন : শফিকুল

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা ছিলেন। তার ডাকে ৭ কোটি মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ৩০ লাখ মানুষের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন বাংলা উপহার পেল বাংলার মানুষ। হাহাকার আর আর্তনাথের মধ্যে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন করলেন। যখন বাঙ্গালী জাতি অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে শুরু করল, মাত্র ৩ বছরের ব্যবধানে বঙ্গবন্ধু যখন সারাবিশ্বের নেতা হলো, মুক্তিগামী মানুষের মুক্তির ঠিকানা হলো, তখন অসাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাকে হত্যা করে। ১৫ আগষ্টে তাকে স্বপরিবারে হত্যা করা হলো। জিয়াউর রহমান ও স্বাধীনতা বিরোধীদের প্রত্যক্ষ মদদে এ হত্যাযজ্ঞ সংঘটিত হয়। তারেক জিয়ার মদদে ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক এ কথা বলেন।

তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে আজ বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। শেখ হাসিনা বাংলার মানুষের কথা চিন্তা করছেন। দূর্নীতিমুক্ত দেশ গড়তে প্রাণপন চেষ্টা করছেন। আমরা কোনো ভাইয়ের লোক না, আমরা বঙ্গবন্ধুর লোক, আমরা শেখ হাসিার লোক। শেখ হাসিনা ভোট, ভাত ও উন্নয়নের সংগ্রামে বিশ্বের দরবারে সৎ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে এসব বলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খ.ম মশিউর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক আক্কাছ আলী, পৌর আ’লীগের মুক্তিযুদ্ধ সম্পাদক আঃ আলীম, মহিলা সম্পাদিকা রহিমা বেগম, পৌর শ্রমিকলীগের সভাপতি আঃ আলীম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম রিপন, কামরুল সরকার, সাইদুল মোল্লা, শাহরিয়ার শাকিল, সাব্বির মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাড. মোরশেদুল আলম ডেটল।

এসময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31