IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু
Home >> রাজনীতি >> ‘জিয়াউর রহমান ছিলেন বলেই শেখ হাসিনা রাজনীতি করতে পারছেন’

‘জিয়াউর রহমান ছিলেন বলেই শেখ হাসিনা রাজনীতি করতে পারছেন’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : জিয়াউর রহমান ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই দেশ আজ স্বাধীন। দেশ স্বাধীন হয়েছে বলেই শেখ হাসিনা আজ রাজনীতি করতে পারছেন, দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আমি তিন তিনবার এমপি হয়েছি তবুও আগে যা ছিলাম তাই আছি। টাকার পাহাড় করতে পারিনি। অনেক ভালো আছি। অথচ বর্তমানে যারা এমপি মন্ত্রী হচ্ছেন তারা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন। তবুও তারা ভালো নেই। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য।

দেশ আজ চরম ক্লান্তিকর সময় অতিবাহিত করছে। দেশে আজ একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা বিরাজ করছে। সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করা যাবে না। করলেও মাইক বাজানো যাবে না। এ আবার কেমন গণতন্ত্র? সারা দেশে আওয়ামী দুঃশাসনে অতিষ্ট হয়ে পড়েছে দেশের আপামর জনগণ। কেউ আজ নিরাপদে বসবাস করতে পারছে না।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরীর বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাদরুল আমীন চৌধুরীর, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনুর রহমান, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক আব্দুর রহমান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।

নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, ছাত্রদল নেতা মেহেদী হাসান, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু, বাংলাদেশ ছাত্রদল নিয়ামতপুর সরকারী কলেজ শাখার আহবায়ক সুলতান মাহমুদ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ শাখা আহ্বায়ক শাফিউল আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31