ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে ৬জন প্রার্থী কাউন্সিলর পদে মনোনায়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে জমা দিয়েছে একজন প্রার্থী।
রোববার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সাথে একজন জমা দেন।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানান, রোববার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ৬টি প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে জমা পড়েছে একটি।
তিনি জানান, যেহুত আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময়, সেহুত আসা করা হচ্ছে সময়ের মধ্যে সম্ভব্য প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলনের পর জমা দিবেন। এরপর ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণ হবে আগামী ৭ অক্টোবর।


