IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বাগমারায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে প্রচার মিছিল

বাগমারায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে প্রচার মিছিল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুব মহিলা লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ২৫ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় যুব মহিলা লীগকে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে এরই মধ্যে ভিন্ন সাজে সেজেছে উপজেলা সদর ভবানীগঞ্জ সহ এর আশপাশের এলাকা।

বুধবার বিকেলে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব মহিলা লীগের ব্যানারে প্রচার মিছিলটি নিউ মার্কেটের সামনে থেকে বের করা হয়। প্রচার মিছিলটি ভবানীগঞ্জ বাজারের কলেজ মোড় হয়ে পুনরায় নিউ মার্কেটের সামনে এসে শেষ হয়।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক রেশমা খাতুন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী, সহ সভাপতি শাহানাজ মুক্তা।

আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক রজুফা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, হরিপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজিরা খাতুন, হড়গ্রাম ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিউলী আক্তার, সাধারণ সম্পাদক খুশী, বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

প্রচার মিছিল শেষে ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করতে নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জানাগেছে ৯ বছর পর অনুষ্ঠিত হবে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

ত্রি-বার্ষিক এই সম্মেলনে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31