IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ‘শেখ হাসিনার নির্দেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’

‘শেখ হাসিনার নির্দেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : শেখ হাসিনার নির্দেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। বাংলাদেশের কেউ না খেয়ে মরবে না। একটি দল টেলিভিশনের পর্দায় বলেছিল করোনা কালে বাংলাদেশে পাঁচ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। কিন্তু বাংলাদেশে একটি লোকও না খেয়ে মারা যায় নাই। করোনা কিংবা অন্য কোন রোগে মারা যেতে পারে।

শুক্রবার ২৪ সেপ্টেম্বর বেলা ১০টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বয়স্ক ব্যক্তিদের মাঝে অনুদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে প্রনোদনার চেক বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি আরো বলেন, কৃষক এখন ধানের ন্যায্য মূল্য পাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। নওগাঁ জেলা আম উৎপাদনে প্রথমস্থান অধিকার করেছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, যারা সরকারী প্রনোদনার ধানসহ বিভিন্ন বীজ পান তারা দয়া করে সেগুলো বিক্রি করবেন না। আবাদ না করে যদি বিক্রি করেন তাহলে আপনারা সরকার তথা আল্লাহর কাছে সারা জীবন দায়ী থেকে যাবেন। যাদের দরকার নাই তারা দয়া করে সরকারী বীজ নিবেন না।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, জাতীয় আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি ও নওগাঁ জেলা আওয়ামলীগের সদস্য বিষদ মনি টপ্প।

এসময় উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন।

অনুষ্ঠান শেষে পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করেন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩শ কৃষকের মাঝে ৩ হাজার করে প্রনোদনার চেক, ২৪ জন গরীব অসহায় প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ২৪টি সেলাই মেশিন, ১শ ১৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে প্রতিজন ৪ হাজার করে শিক্ষা অনুদান এবং ৬৩ জন বয়স্ক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে প্রতিজন ৫ হাজার করে অনুদান প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31