IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> সাপাহারে নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা

সাপাহারে নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতে আরো বেশ কিছুদিন বাঁকী থাকলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আনাগোনায় বর্তমানে মুখরিত এলাকার গ্রামগঞ্জ ও হাট-বাজার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা কমর বেঁধে আগাম প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সমর্থন পেতে গ্রামে গ্রামে, মাঠ-ঘাট, মসজিদ, মন্দির ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২৫/৩০ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এছাড়াও জনমত সৃষ্টির লক্ষ্যে দৌড়-ঝাঁপের যেন অন্ত নেই সম্ভাব্য প্রার্থীদের। বর্তমান ক্ষমতাসীন দলের মনোনয়ন ও নৌকার হাল ধরার জন্য চলছে নেতাদের মাঝে প্রতিযোগীতা। প্রচার প্রচারনায় তাদের নাম লোক মুখে সরব। যাদের নাম ইতিমধ্যে শোনা যাচ্ছে তারা হলেন ১নং সাপাহার সদর ইউনিয়নের চলতি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকবর আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম(ঠিকাদার), তরুন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান সরকার।

২নং গোয়ালা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হক (আর্মি), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের নেতা শামসুজ্জামান।

৩নং তিলনা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শরিফুল ইসলাম ।

৪নং আইহাই ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু মাস্টার।

৫নং পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মুকুল মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

৬নং শিরন্টী ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উইনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম ওরফে আলতাব মাস্টার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম মহুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক বোরহান উদ্দীন, আব্দুস সালাম।

উল্লেখিত মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরাই নির্বাচনী মাঠে নৌকা প্রতীকের আশায় দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। সমভাব্য এই আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশীগণ দিন-রাত ছুটে চলেছেন গ্রাম-গঞ্জ ও হাট বাজারে। ভোটারদের সাথে পরিচয়, সালাম বিনিময় ও দোয়া/আশীর্বাদ শারীরিক ও পারিবারিক খোঁজ খবর নিচ্ছেন তারা। সেই সাথে নিজেদের নির্বাচনী প্রার্থীতার আসল কথা জানান দিয়ে নানা ধরণের প্রতিশ্রæতি দিচ্ছেন।

উপজেলার অধিকাংশ ভোটারগণ তাদেও মতামত ব্যক্ত করেন যে, এলাকার উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে পারবে এমন ত্যাগী নেতাকে যেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। বিশেষ করে বিতর্কীত কোন ব্যক্তি যেন নৌকা প্রতীক না পায় সেটিও দলের নীতি নির্ধারকগণের বিবেচনা করা প্রয়োজন বলেও অনেকে মন্তব্য করেন।

দলীয় ভোটারগণ জানান, দল যাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করবেন দলের সিদ্ধান্ত ও দলীয় স্বার্থে তার হয়ে মাঠে কাজ করে ভোট যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে হবে। সব মিলিয়ে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সম্পুর্ন হবে বলে সাধারণ ভোটারগণ মনে করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31