ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের বিশ্বাস কমপ্লেক্সের দ্বিতীয় তলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সামসুজ্জামান বিশ্বাস (জামান) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা স.ম. জাহাঙ্গীর আলম তোতা।
প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।
বিশেষ বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও দপ্তর সম্পাদক রাসেল আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য, মাসুদুর রহমান প্রামাণিক, শাকিল তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহায়মেনুল ইসলাম দুলাল, ওয়াসীম আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমূখ।
শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহমেদ।
কমিটির অন্য সদস্যরা হলেন, মোহায়মেনুল ইসলাম দুলাল, ওয়াসীম আলী, কাওসার আলী, মশিউর রহমান ফারুক, পার্থ সারথি, মাহবুব মোরশেদ, চঞ্চল কুমার, কৃষ্ণ কুমার প্রমুখ।


