ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আ’ লীগের বর্ধিত সভায় দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় অডিটরিয়ামের শতাধীক চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে।
এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
১১ নভেম্বর তানোর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ারে বর্ধিত সভার আয়োজন করা হয়।
উক্ত বর্ধিত সভায় তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সমর্থকদের মধ্যে মারামারির এঘটনা ঘটে।
জানা গেছে, মন্চের চেয়ারে বসা না বসা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে চেয়ার ছুড়াছুড়ি ও মারামারি এবং ভাংচুর শুরু করেন।
পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় উভয় পক্ষের নেতাকর্মি সমর্থকরা ছত্রভংঙ্গ হয়ে যায়।
পরে সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী ঘটনাস্থলে আসার পর পরিচ্ছন্ন ভাবে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ নেতাদের কাছে ৭ টি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীরা তাদের বাইয়োডাটা জমা দেন।


