IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> মান্দায় নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী খালেক

মান্দায় নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী খালেক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : বেহাল রাস্তায় ইটের ভাংড়ি ও রাবিশ ফেলে সংস্কার, দুস্থ-অসহায় মানুষকে সহায়তা প্রদানসহ বিভিন্ন সমাজসেবামুলক কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে ইউনিয়নের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়ে জনসেবা করে যাচ্ছেন তিনি।

এসব কাজের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও মোড়ে মোড়ে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন। এলাকায় এখন পরিচিত মুখ তিনি।

সমাজসেবক আব্দুল খালেক উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিজ কুলিহার গ্রামের মৃত ফেলু প্রামানিকের ছেলে। দীর্ঘদিন থেকে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।

ব্যবসায়ী আব্দুল খালেক জানান, ‘১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মান্দা উপজেলা যুবলীগের সদস্য পদে দায়িত্ব পালন করেছি। এরপর ২০০৯ সাল পর্যন্ত একই সংগঠনের সহসভাপতির দায়িত্ব পালন করি। পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব করেছি।’

তিনি আরও বলেন, রাজনীতিতে সকলের ভাগ্যে সুফল বয়ে আনে না। এরপরও ত্যাগী নেতা-কর্মিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে নিরবে দলকে ভালোবেসে যান।

রাজনীতিতে কমবেশি সকলেরই একটা স্বপ্ন থাকে জানিয়ে তিনি বলেন, ‘সেরকম একটা আশা ও স্বপ্ন নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক। দলের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা হিসেবে নৌকা প্রতিকের প্রত্যাশী। দল চাইলে এ প্রতিক নিয়ে নির্বাচনে জয়লাভ করে ইউনিয়নবাসির সেবা করতে চাই।’

নির্বাচনে জয়লাভ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাঁশোপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করব। একই সঙ্গে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করাসহ মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31