IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ভেড়ামারায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান সোহেল

ভেড়ামারায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান সোহেল

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবন। দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা মনে করেন, দল এবং দলের তৃনমূল নেতৃবৃন্দ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা বিগত দিনের মতো তার সাথেই রয়েছেন। বাবার মত তিনিও ইউনিয়ন আওয়ামী লীগের কান্ডারী। একমাত্র সোহেল রানা পবন কেই মনোনয়ন দিলে জাসদ মনোনিত চেয়ারম্যানের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়ে এ ইউনিয়নটি আওয়ামী লীগের পূর্নরুদ্ধার করতে পারে।

২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুব কম বয়সে চেয়ারম্যান নির্বাচিত হন সোহেল রানা পবন। বাবা আব্দুর রাজ্জাক ছিলেন ৬ বার নির্বাচিত চেয়ারম্যান। পরে তিনি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন। বাবার হাত ধরেই আওয়ামী রাজনীতিতে প্রবেশ করে সোহেল রানা পবন। রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে তিনি ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ সভাপতি পদেও অধিষ্ঠিত হন। আওয়ামী রাজনীতি ছিল তার প্রান। দলীয় কর্মকাণ্ড এবং ইউনিয়ন বাসীর সব বিপদে সব সময় পাশে থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। সমালোচিত ওই নির্বাচনে তাকে ষড়যন্তমূলক ভাবে পরাজিত করা হয় বলে অভিযোগ ওঠে।

কুচিয়ামোড়া শিশু নিকেতন’র অধ্যক্ষ আখতারুজ্জামান মুক্তার জানিয়েছেন, ওই নির্বাচনে পরাজয়ের পর থেকেই নির্বাচনী মাঠে রয়েছেন সোহেল রানা পবন। জনগণের পাশে থেকেছেন সব সময়। কিছুদিন পরেই উপজেলা পরিষদ নির্বাচন শুরু হলে তার ছোট ভাই বুলবুল হাসান পিপুলকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করেন।

ওই নির্বাচনে ব্যাপক জনসমর্থন জানান, বাহাদুরপুর ইউনিয়নের মানুষ। বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বুলবুল হাসান পিপুল। যার প্রায় ৮০ ভাগ ভোট আসে শুধু বাহাদুরপুর ইউনিয়ন থেকেই।

বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষড়যন্তমুলক পরাজয়ের জবাব দিতে গিয়েই মানুষ অকুন্ঠ সমর্থন জানিয়ে সোহেল রানা পবনের ছোট ভাই কে বিজয়ী করে। বাহাদুরপুরের মানুষ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোহেল রানা পবনকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য মুখিয়ে আছে সাধারণ ভোটাররা।

সাধারন ভোটাররা বলেন, আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের পরিবার বাহাদুরপুর ইউনিয়নবাসীর জন্য নিবেদিত প্রাণ। এ পরিবার থেকে যিনিই নির্বাচনে অংশ নিবেন, তিনিই বিজয়ী হবেন। বাবার মৃত্যুর পর তাঁর যোগ্য উত্তরসূরী হয়ে জনগণের পাশে আছেন তার মেজ ছেলে, দানবীর আলহাজ্ব রুবেল মাহমুদ রতন, সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, বাবার হাত ধরেই আওয়ামী রাজনীতি শুরু করেছি। দলীয় সকল কর্মকাণ্ডে অংশ নিয়ে দলকে শক্তিশালি করেছি। বাহাদুরপুরের প্রতিটি কর্মী এবং সাধারন ভোটারা জানে আওয়ামী রাজনীতি আমার বা আমাদের পরিবারের প্রানের সাথে মিশে আছে।

তিনি বলেন, আমিই বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কাণ্ডারী হয়েছিলাম এবং কাণ্ডারী হয়েই থাকবো। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন আমিই পাবো। এবং দলীয় হাইকমান্ডের নির্দেশে মোটরসাইকেল শো-ডাউন করে কর্মীদের চাঙ্গা করেছি।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার প্রিয় লিডার মাহাবুব-উল-আলম হানিফকে বাহাদুরপুর ইউনিয়ন উপহার দেবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31