IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান মোখলেসুর

চাঁপাইনবাবগঞ্জকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান মোখলেসুর

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটের জোর দাবীদার মোখলেসুর রহমান। তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে জয়ী হলে চাঁপাইনবাবগঞ্জ কে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান।

জেলার বিশিষ্ট ব্যবসায়ী মোখলেসুর রহমান জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

মহামারী করোনার দুইধাপে তিনি প্রায় চল্লিশ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়া ঈদ-পূজা সহ অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসে তিনি অসহায়-গরিব মানুষের পাশে থেকে জেলা জুড়েই বেশ আলোচিত হয়েছেন।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে উন্নয়ন করে যাবেন।

পৌরসভাকে মাদক ও ইভটিজিং মুক্ত, পরিকল্পিত ড্রেন নির্মাণ, মশা নিধনের ব্যবস্থা, রাস্তা-ঘাট ও সড়ক বাতি নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন, খেলাধুলার জন্য স্টেডিয়াম নির্মাণ, জলাবদ্ধতায় স্থায়ী সমাধান, সুপেয় পানির ব্যবস্থা করবেন তিনি।

এছাড়াও শিক্ষার মান উন্নয়নে পৌরসভার অভ্যন্তরে স্কুল, কলেজ, মাদ্‌রাসার উন্নয়ন ও মান-সম্মত শিক্ষাদান নিশ্চিত করতে তার উদ্যোগ থাকবে এবং পৌরসভার সার্বিক উন্নয়নের করবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আগামীতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে চাঁপাইনবাবগঞ্জকে মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্‌।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31