IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নৌকার হাল ধরতে চান আ.লীগ পরিবারের সন্তান মান্নান

নৌকার হাল ধরতে চান আ.লীগ পরিবারের সন্তান মান্নান

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে নৌকার হাল ধরতে চান আওয়ামী লীগ পরিবারের সন্তান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান। একটানা প্রায় ৩৭ বছর ধরে কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১৩৬ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। আব্দুল মান্নান কাশিমপুর ইউনিয়নের মঙ্গল পাড়া গ্রামের মৃত হাজী আব্দুল করিম প্রমানিকের ছেলে।

জন্মগত সূত্রে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত জানিয়ে আব্দুল মান্নান তার ও তার পারিবারিক জীবনী তুলে ধরে বলেন, তার বাবা একজন ব্যবসায়ী এবং ইউনিয়ন কাউন্সিলের সদস্য ছিলেন। এছাড়া তার বড় ভাই আব্দুল কাদের কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, ছেলে ফজলে রাব্বি শুভ নওগাঁ সদর উপজেলা সেচ্ছা সেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ভাতিজা নিয়ামূল হক নিশাদ নওগাঁ পলিটেকনিক ইনিষ্টিটিউটের ছাত্রলীগের সাবেক সভাপতি। তার স্ত্রী ফেরদৌসী আরা কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। উচ্চ শিক্ষার জন্য নওগাঁ সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হয়ে পরিবারের লালিত স্বপ্ন বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। কলেজ সংসদ নির্বাচনে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। রক্তাক্ত জনপদ খ্যাত রাণীনগর-আত্রাই সেই দূর্দিনে যখন আওয়ামী লীগ শব্দ মূখে বলার সাহস পেতনা ঠিক তখনও শক্তহাতে দলের হাল ধরে ছিলেন তিনি। ১৯৮৩ইং সালে কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গত ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৩৭ বছর ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সংসদ নির্বাচনে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করেন।

আব্দুল মান্নান আরো জানান, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক আদর্শের কারণে বিভিন্নভাবে নির্যাতিত হন। এছাড়া বিএনপি সরকারের ক্ষমতা আমলে খালেদা হঠাও আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন এবং ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করেছেন।

চারদলীয় জোট সরকার পতনের আন্দোলনেও সক্রীয় অংশগ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, ২০০৮ সালে তিনি সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সাংগঠনিক দায়িত্ব পালনকালে ২০১২ সালে চারদলীয় ঐক্যজোটের ডাকা অবৈধ অবরোধ, পথরোধ করলে তা প্রতিহত করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। এতে মারাত্মকভাবে আহত হলে তাকে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়, যার মামলা আদালতে চলমান। এর পর প্রায় দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হন। এর পর সংসদ উপ-নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন। গত ২০১৬ সালের ২৮ শে মে কাশিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৩৬ ভোটের ব্যবধানে হেরে যান। বৃহস্পতিবার দুপুরে রাণীনগর উপজেলা সদরে সাংবাদিকদের সাথে একান্ত আলাপ-চারিতায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সারাজীবন আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেছেন এবং আগামীতেও আওয়ামী লীগের আদর্শে অবিচল থেকে কাজ করে যাবেন জানিয়ে আব্দুল মান্নান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিমপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের এবং সর্বস্তরের জনগণের জনপ্রিয় নৌকা প্রতিক নিয়ে এলাকাবাসীর ইচ্ছায় আবারও নির্বাচন করতে চান তিনি। এজন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ঠদের সু-দৃষ্টি কামনাসহ সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31