ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুইছার রহমান।
আশির দশক থেকে রাজনৈতিক জীবনে পা রাখা ত্যাগী নেতা লুইছার রহমান আগামী ইউপি নির্বাচনে প্রার্থীতা জানান দিতে ইউনিয়নের জন সাধারণের সাথে মত বিনিময় করেছেন।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৪ টায় বড়শিবপুর দাখিল মাদ্রাসা ময়দানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুইছার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বাদল মাস্টার, কার্যকরি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শ্রী নগেন মুরমু, ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ প্রায় দেড় হাজার কর্মী সমর্থক।


