ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের রামেশ্সারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বুধবার ৬ অক্টোবর বিকেলে আসন্য ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস, এম সালাউদ্দিন হাসিনূরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, অত্র এলাকার প্রবীন মুরব্বি মাওলানা আব্দুস সামাদ, রামেশ্সার গাতী জামে মসজিদের ইমাম শুকুর মাহমুদ, আব্দুর রহিম, নুরআলম মাস্টার অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সাধারণ ভোটারগণ।
চেয়ারম্যান পদপ্রার্থী এস, এমসালাউদ্দিন হাসিনূর তার সংখিপ্ত বক্তব্যে বলেন, আমার ইউনিয়ন কৃষিবান্ধব এলাকা তাই কৃষকদের বিভিন্ন প্রশিক্ষন, কৃশি প্রণোদনা দিয়ে তাদেরকে উৎসাহীত করবো। দলমত নির্বিশেসে সকলের সহযোগিতা নিয়ে আমি এলাকার উন্নয়ন করতে চাই। আসন্য ১১ নভেম্বর ইউপি নির্বাচনে সতন্দ্র প্রার্থী হিসেবে লড়তে চাই।
তিনি বলেন, আসন্য ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নকে প্রথমে মাদক, সন্রাস, জুয়া, ও বাল্য বিবাহ মুক্ত করবো। সেই সাথে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মধ্যদিয়ে বিষেস করে রাস্তাঘাটের উন্নয়নসহ সকলের সহযোগীতায় ৮ নং পাঙ্গাসী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশায়াল্লাহ।


