IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> জনগণের শুভেচ্ছায় সিক্ত নৌকার প্রার্থী মোখলেসুর রহমান

জনগণের শুভেচ্ছায় সিক্ত নৌকার প্রার্থী মোখলেসুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান মোখলেসুর রহমান।

রাজধানী ঢাকা থেকে চূড়ান্ত মনোনয়ন শেষে চাঁপাইনবাবগঞ্জ ফিরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান। শুক্রবার বিকেলে জেলার প্রবেশমুখ বালিয়াঘাট্টায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে ৪ হাজার মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

সভায় নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. আব্দুস সামাদ বকুল, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রহুল আমিন রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, বর্তমান সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে নৌকার প্রার্থী মোখলেসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। ইনশাআল্লাহ, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এর প্রতিদান দিব। তবে একাজে সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে নৌকার প্রচারণায় কাজ শুরু করুন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আশা করি, নৌকার বিজয়ের পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাও উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাবে।

উল্লেখ্য, আগামী ০২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (০৭ অক্টোবর) আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নৌকার প্রার্থী হিসেবে মোখলেসুর রহমানকে মনোনয়ন প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31