IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বড়াইগ্রামে নৌকার প্রার্থী পরিবর্তন করার দাবিতে সংবাদ সম্মেলন

বড়াইগ্রামে নৌকার প্রার্থী পরিবর্তন করার দাবিতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিন আলীকে। কিন্তু তাঁর পরিবর্তে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম মাসুদ রানা মান্নান মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মলেন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা খিদিরপুর গ্রামে দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলন করা হয়। এর আগে আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী স্থানীয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তাঁরা এসএম মাসুদ রানা মান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন এসএম মাসুদ রানা মান্নান। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা দলের দুর্দিনে পাশে ছিল তাদেরকে মনোনায়ন দিয়ে পুরুস্কিত করেন। কিন্তু যাকে মনোনায়ন দেওয়া হয়েছে তিনি একজন নব্য আওয়ামী লীগ। তিনি দলের দুর্দিনে ছিলেন না। ছাত্রলীগ, যুবলীগ, আন্দোলন সংগ্রামে তার সম্পৃক্তা নেই। তিনি চেয়ারম্যান হয়ে আওয়ামীলীগ হওয়ার চেষ্টা করেছেন।

তিনি আরো বলেন, কেন্দ্র থেকে তালিকা পাঠাতে বলা হয়েছিল। আমি উপজেলা আওয়ামী লীগকে সেই তালিকা বিষয়ে বারবার জানতে চাইলে আমাকে না জানিয়ে পাঠানো হয়েছে। এই নব্য আওয়ামী লীগের মনোনায়ন পরিবর্তন করে ত্যাগী নেতা কর্মীকে নৌকা প্রতিকের মনোনায়ন দেওয়া হয় দাবী জানাচ্ছি।

টিএম মাসুদ করিম বাকি বলেন, যদি এসএম মাসুদ রানা মান্নাকে দলীয় মনোনায়ন না দেওয়া হয় তাহলে সতন্ত প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে। আমার যারা মনোনায়ন চেয়েছিলাম সবাই তার জন্য কাজ করব।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, যেহেতু গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মমিন আলী বিজয়ী হয়েছে সেহেতু তার নাম এক নম্বরে পাঠানো হয়েছে। দুই নাম্বারে পাঠানো হয়েছে এসএম মাসুদ রানা মান্নানের নাম। গতবার নির্বাচনে যখন মমিনের নৌকা প্রতিকের নির্বাচন করেছিল এসএম মাসুদ রানা মান্নান এবং দলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক দ্বায়ীত্ব দেওয়া হয়েছে তখন তাকে নব্য বলা হয়নি। এখন নির্বাচনের সময় তারা নৌকা প্রতিকের মনোনায়ন না পেয়ে নব্য বলছে। এতদিন কেন তারা বলেনি, কোথায় ছিল।

আব্দুল মমিন আলী বলেন, আমি ২০১১ এবং ২০১৬ সালে আওয়ামীলীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলের দুর্দিনে পাশে থেকেছি। সম্মেলনের মাধ্যমে আমাকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকের দ্বায়ীত্ব দেওয়া হয়েছে। তারা মনোনায়ন না পেয়ে আমার নামে মিথ্যাচার করছে। তারা বিদ্রোহী হলেতো দলের কোন জায়গাতে থাকতে পারবেনা তাই এরকম কথা বলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবান মাহমুদ, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম রঞ্জু, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য টিএম মাসুদ করিম বাকি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম পারভেজ রুবেল প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31