IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> সুজানগরে নৌকার প্রার্থী পরিবর্তন

সুজানগরে নৌকার প্রার্থী পরিবর্তন

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদেও (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিকের পরিবর্তে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান খানকে দলীয় চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় প্যাডে নাজিরগঞ্জ ইউনিয়নের নৌকার নতুন প্রার্থী হিসেবে মশিউর রহমান খানকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে গত ৭ অক্টোবর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শেষে নাজিরগঞ্জ ইউনিয়নে আব্দুস সাত্তারসহ অন্যান্য ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

নৌকার নতুন প্রার্থী মশিউর রহমান খান বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, নৌকার নতুন প্রার্থী মশিউর রহমান খান ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে একটি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন কয়েক বছর। পরে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাকরি ছেড়ে দেন। বর্তমানে তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সহধর্মিণী বর্তমানে একটি সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মশিউর রহমান খানের আপন ছোট ভগ্নিপতি এস এম গোর্কি দৈনিক যুগান্তরের প্রধান ফটোসাংবাদিক হিসেবে কর্মরত থাকাকালীন গত বছরের ২২ জুলাই প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়ে বর্তমানে সেখানেই কর্মরত রয়েছেন।

তার আপন দুই বোনের মধ্যে জেসমিন আরা মৌসুমী ছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য। অপর বোন জিন্নাত আরা রোজী বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সহ সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। বড় ভাই আমিনুল ইসলাম খান ছিলেন অগ্রণী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর্তমানে পাবনা থেকে প্রকাশিত দৈনিক সিনসা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ছোট ভাই আশিকুর রহমান সবুজ বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মশিউর রহমান খানের পিতা মৃত সৈয়দ আলী খান আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দলের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন পদে দায়িত্ব¡ পালন করেছেন।

এছাড়া বিএনপির দুর্গ হিসেবে পরিচিত নাজিরগঞ্জ ইউনিয়নে ২৩ বছরেরর বিএনপি সমর্থিত এক চেয়ারম্যানকে নির্বাচনে পরাজিত করে মশিউর রহমান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব¡ পালন করে যাওয়ার পাশাপাশি বর্তমানে ইউনিয়নে আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, ২০ অক্টোবর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং নির্বাচন অনুষ্টিত হবে আগামী ১১ নভেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31