ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়া আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আদমদীঘি থানা বিএনপির দলীয় কার্যালয়ে শনিবার বিকেলে ৫ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর-এ-আলম সিদ্দিকী রিগ্যান এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
সম্মেলনের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রদলের কেন্দীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন রাজু, করিম প্রধান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক মাসুদ আহম্মেদ, সদস্য আলহাজ্ব রফি আহম্মেদ আচ্চুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন, ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।


