ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : গত ১৪ অক্টোবর হয়েছে তফসিল ঘোষনা আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের হবে ভোট গ্রহণ। নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে একাধীক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা মার্কা নিতে করছে লবিং গ্রুপিং।
সাধারণ জনগণের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা কে পাচ্ছেন নৌকা মার্কা।
ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ ৮ ইউনিয়নে বর্ধিত সভা করে সম্ভাব্য দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা নিয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের দলীয় সূত্র জানায়, ১৬ অক্টোবর থেকে কেন্দীয়ভাবে দলীয় মনোনয়ন পত্র তোলা শুরু হয়েছে। মনোয়ন পত্র জমাদানের শেষ দিন ২০ অক্টোবর। দলীয় মনোনয়ন পত্র উত্তোলনের জন্য অনেক প্রার্থী পারি জমিয়েছে ঢাকায়।
উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মোট ৪৫ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নৌকা মার্কা দাবী করে দীর্ঘ দিন থেকে এলাকায় গণসংযোগ করে আসছে। এর মধ্যে কোলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নতুন মুখ কোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিনুর ইসলাম স্বপন প্রচার প্রচারণায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে অত্র ইউনিয়নে।
৮টি ইউনিয়নের নৌকা মনোয়ন প্রত্যাশীর সংখ্যা হলো, বদলগাছী সদর ইউনিয়নে ১১ জন, কোলা ইউনিয়নে স্বপন সহ ৪ জন, পহাড়পুর ইউনিয়নে ৩ জন, বালুভরা ইউনিয়নে ৫ জন, মিঠাপুর ইউনিয়নে ৫ জন, বিলাশবাড়ী ইউনিয়নে ৫ জন, মথুরাপুর ইউনিয়নে ৫ জন, আধাইপুর ইউনিয়নে ৭ জন। সম্ভাব্য প্রর্থীরা নৌকা মার্কা নিতে চালাছে লবিং গ্রুপিং।
অপরদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় কোন নির্দেশনা না থাকলেও ৮ ইউনিয়নে বিএনপি সমর্থক একাধীক সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীরা স্বতন্ত্র থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে নিজ নিজ ইউনিয়নে করছে গণসংযোগ।
উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন উদ্দীন জানান, আগামী ২ নভেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। যাচাই-বাছাই ৪ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
তিনি আরও বলেন, ইতিমধ্যে উপজেলা ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য আমি সহ ৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ হয়েছে।


