ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ২য় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ নেতারা। শেষদিনে রোববার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তারা।
এরমধ্যে চৌডালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া হাবিব,ও তার স্ত্রী শামীম আরা বেগম।বোয়ালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান লালু।
রাধানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ নেতা মুকুল চৌধুরী।
পার্বতীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকও নজরুল ইসলাম। বাংগাবাড়ী ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন যুবলীগ নেতা আমিজুল ইসলাম সুমন। রহনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ নেতা ওবাইদুর রহমান।
গোমস্তাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিঠু মনোনয়নপত্র জমা দেন।


