IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ধামইরহাট আ.লীগের সভাপতি দেলদার, সম্পাদক শহীদুল

ধামইরহাট আ.লীগের সভাপতি দেলদার, সম্পাদক শহীদুল

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় সরকারি এম এম কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এম.পি আব্দুল মালেক সম্মেলনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি বক্তব্য রাখেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

প্রধান বক্তা খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এম.পি, আমন্ত্রিত বক্তা নওগাঁ-৫ আসনের এম.পি, ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাবেক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী, বিএমডিএর চেয়ারম্যান আকতার জাহান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের ২য় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট কমিটির মতামতের ভিত্তিতে পুনরায় দেলদার হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31