IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> রাণীনগরে চার প্রার্থীর মনোনয়ন বাতিল

রাণীনগরে চার প্রার্থীর মনোনয়ন বাতিল

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান,সংরক্ষিত আসন ও সাধারণ সদস্য পদে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এই যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

এতে সংরক্ষিত আসনে ৩ জন ও সাধারণ সদস্য পদে ১জনসহ ৪প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া চেয়ারম্যান পদে ৫৪ প্রার্থীসহ মোট ৪৩০ প্রার্থীর মধ্যে ৪২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত আসনে ১০জন এবং সাধারণ সদস্য পদে ৩০জন মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে যাচাই-বাছাইয়ে শুধুমাত্র সংরক্ষিত আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া মিরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন,সংরক্ষিত আসনে ৯জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে শুধু মাত্র সংরক্ষিত আসনে ১জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন,সংরক্ষিত আসনে ১৪জন এবং সাধারণ সদস্য পদে ৪০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে শুধুমাত্র সাধারণ সদস্য পদে ১জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এছাড়া কালিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত আসনে ১০জন, সাধারণ সদস্য পদে ৪০,একডালা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত আসনে ১২জন,সাধারণ সদস্য পদে ৩০, বড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত আসনে ১২জন, সাধারণ সদস্য পদে ৩৯জন, খট্রেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত আসনে ১৪জন, সাধারণ সদস্য পদে ৩৮জন এবং গোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত আসনে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।দাখিলকৃ চেয়ারম্যান পদে মোট ৫৪, সংরক্ষিত আসনে ৯১ জনের মধ্যে ৮৮জন এবং সাধারণ সদস্য পদে ২৮৫ প্রার্থীর মধ্যে ২৮৪ জনসহ মোট ৪২৬ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, বাতিল মনোনয়নের ক্ষেত্রে আগামী ২৪ অক্টোবরের মধ্যে আফিল করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31