IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ; ইউএনও বরাবর লিখিত অভিযোগচাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার তুঙ্গে জাফর ইকবালচাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানদক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যুআলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশ
Home >> রাজনীতি >> বাঘায় মহিলা আ.লীগের বর্ধিত সভা

বাঘায় মহিলা আ.লীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন পর্যায়ে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। সোমবার বিকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আমোদপুর গ্রামে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগ।

বিকেল ৩ টায় বাজুবাঘা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলা জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দলের উপজেলা সভানেত্রী ফাতেমা মাসুদ লতা। তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের নারী সমাজকে সম্মানীত করেছেন। এখন ভিভিন্ন প্রতিষ্ঠানে পুরুষের পাশা-পাশি নারীরা কর্মরত রয়েছেন। তারা ফিরে পেয়েছেন তাদের ন্যায্য অধিকার।

তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ছিলেন জাতীর জনক। তিনি আজ আমাদের মাঝে নেয়। তবে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। পরিশ্রম করে যাচ্ছেন আমাদের চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি পর-পর তিনবার নির্বাচিত সাংসদ। আমার বিশ্বাস এই সরকার আমলে আমাদের এলাকায় যে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকার আমলে হয়নি।

সভায় বিশেষ অতিথি হিসাবে দলকে কি ভাবে আরো সু-সংগঠিত করা যায় সে লক্ষে নানা পরামর্শ মূলক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা স্মৃতি বাসুরা স্বপ্না।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আনজুমান আরা, বাজুবাঘা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস রুমা, ইউপি সদস্য মিনতি বেগম ও ইউপি সদস্য বেলী খাতুন সহ সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের শতাধিক কর্মী-সমর্থক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ