ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন আ’ লীগের বিদ্রোহী ২ প্রার্থী।
এরা হলেন, পাঁচন্দর ইউপি বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি সাদেকুল ইসলাম ও পাঁচন্দর ইউপি যুবলীগ সাবেক সভাপতি আবুল হোসেন। সোমবার দুপুরে তারা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার।

তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাম কমল শাহা, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর পৌর যুবলীগ সাবেক সভাপতি ইকবাল হোসেন মোল্লা, যুবলীগ নেতা হাসান আলী প্রমুখ।
আগামী ২৭ অক্টোবর প্রতিক বরাদ্ধ এবং ১১ নভেম্বর তানোর উপজেলার ৭ টি ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


