IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> রাজনীতি >> বিদ্রোহী হলে কোন ছাড় নয় : এমপি ফারুক

বিদ্রোহী হলে কোন ছাড় নয় : এমপি ফারুক

ধূমকেতু প্রতিবেদক : নিজেদের সাথে কেউ বেইমানী করবেন না। খারাপ লোকের সাথে চলবেন না। বিদ্রোহী হলে এমন করে ভূগবেন কোন কুল কিনারা পাবেন না। এই সভায় অনেক মীরজাফর আছে। ১১ তারিখ কোন প্রকার অঘটন ঘটলেও ১২ তারিখ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকবেন। তিনি বিদ্রোহী রুপি বেইমান ও তাদের সহযোগিদের ছাড় দেবেন না। এই সব মুনাফেক ও বেইমানদের নিকট কেউ মাথা নত করবেন না।

যারা নৌকার সাথে বেইমানী করবে তাদের কোন ছাড় দেয়া হবেনা বলে সোমবার কাঁকনহাট পৌর অডিটরিয়ামে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এই কথা গুলো বলেন।

তিনি বলেন, বিদ্রোহীরা কার বিরুদ্ধে বিদ্রোহ করছে, সেটা ভাবতে হবে। যে নৌকা তথা শেখ হাসিনার সাথে বিদ্রোহ করে সে দলের শত্রু, দেশের শত্রু। যে একবার বেইমানী করে সে বার বার বেইমানী করে এবং তারা সবার সাথে বেইমানী করবে বলে উল্লেখ করেন তিনি। ঐ সকল লোক দেখানো মানুষ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সকল মুনাফেকরা রাতের অন্ধকারে দলের ক্ষতি করবে। শিয়ালের মত চালাক ব্যক্তি দলে দরকার নাই। বিদ্রোহীরা কখনো দলের ভাল চায়না। এদের প্রতিহত করতে পোষা প্রাণীর ন্যায় ভোট কেন্দ্র্র পাহারা দিতে হবে। যাতে করে কেউ বিশৃংখলা ঘটাতে না পারে।

সময় থাকতে বিদ্রোহীদের ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, সময়ে মধ্যে ফিরে না আসলে চিরতরে তাদের আস্তাকুড়ে ছুড়ে ফেলে দেয়া হবে। কোনভাবেই ১২ নভেম্বরের পরে এদের আর দলে নেয়া হবে না। এমনকি যারা বিদ্রোহীদের সহযোগিতা করবে তাদের এবং তাদের প্রজন্মকে কোন প্রকার সহযোগিতা করা হবেনা বলে জানান প্রধান অতিথি। এটা তাঁর কথা নয়। খোদ প্রধানমন্ত্রীর নির্দেশ বলে উল্লেখ করেন তিনি। আবারও তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের ভোট প্রদান করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।

কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ মাস্টারের সভাপতিত্বে এবং কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, রিশিকুল ইউনিয়নের নৌকার প্রার্থী শহিদুল ইসলাম ও গোদাগাড়ী ইউনিয়নের নৌকার প্রার্থী মাসিদুল গণি মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর মুক্তিযোদ্ধা কমাÐার বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী খান, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার ও কৃষকলীগ সভাপতি এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর কল্লোল হোসেনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930