IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম

ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার আগামী নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নৌকার মাঝি হতে চান সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৃণমূলের আস্থার প্রতিক শফিকুল আলম ‘শফি’। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। তৃণমূলের নেতা শফিকুল আলমকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য চলছে শোভাযাত্রা, প্রচারণা, গণসংযোগ।

ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সব শ্রেণিপেশার মানুষেরা একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তার পক্ষে মাঠে কাজ করছেন। শফিকুলের সুদীর্ঘ রাজনীতির জীবনে আওয়ামী লীগের জন্য সবসময় ছিলেন নিবেদিত প্রাণ, বহু ত্যাগের মধ্যেই ধরে রেখেছেন তৃণমূলের নেতৃত্ব, সুশৃংখল আওয়ামী লীগ গড়ার অন্যতম কারিগর তৃণমূলের নির্যাতিত এই নেতাকে।

শুধু আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করায় মামলা হামলা সীমাহীন নির্যাতন শিকার হন তিনি। বিএনপি আমল এলেই একাধিক রাজনৈতিক মামলায় জর্জরিত ও শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা বিএনপি জামাত জোট হামলা করে ঘরবাড়ি ভাঙচুর করে ধ্বংসস্তূপে পরিনত করে যা ৭১ রে বর্বরতাকে মনে করিয়ে দেয়। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলনে জোড়ালো ভূমিকা পালন করে। তৃণমূলের দাবীতেই নির্বাচনে অংশ নিতে প্রতিযোগিতায় নেমেছেন তিনি বলে জানাযায়।

তার সম্পর্কে ১,নং নওপাড়া ইউনিয়ন যুবলীগ এর সভাপতি তোফায়েল আহমেদ জানায়, বর্তমান সময়ে নেতার অভাব নেই কিন্তু তার মতো ব্যতিক্রম নেতা খুবই কম রয়েছে। বর্তমানে মনোনয়ন নিতে দৌড়ঝাঁপ করা ব্যক্তিদের অনেকের পূর্বের রাজনৈতিক ইতিহাস নেই। কিন্তু আপোষহীন নির্যাতিত সংগ্রামী তৃণমূলের রাজনৈতিক শফিকুল। তার দ্বারাই দলের এলাকার ও ইউনিয়নের উন্নয়ন সম্ভব দলের কাছে আমার অনুরোধ থাকবে তার মতো ত্যাগী মানুষকে মনোনয়ন দেওয়া হোক।

৮নং ওয়ার্ড নওপাড়ার যুবলীগের সভাপতি ওয়াহাব শফিকুল সম্পর্কে জানায়, তিনি অত্যন্ত সৎ ভালো মনের বিপদের বন্ধু। দলমত নির্বিশেষে তিনি সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। মানবিক গুণাবলী সম্পূর্ণ মানুষকেই জনপ্রতিনিধি তৈরী করা উচিৎ।

হাইব্রিড নেতা হলে দলের ক্ষতি হয় তারা সবসময় নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টায় ব্যস্ত থাকেন। দল ও সাধারণ মানুষের কথা চিন্তা করে না। তাকে নৌকার মনোনয়ন দিলে আমার বিশ্বাস তিনি অনেক ভালো কাজ করবেন। মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম জানান, আমি ও আমার পরিবার মুজিব আদর্শ বুকে নিয়ে আওয়ামী লীগের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। মানবতার জননী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় কাজ করে চলেছি।

স্বৈরাচার সরকার পতন থেকে নিরেপক্ষ তত্বাবধান সরকারের দাবীতে অসংখ্য আন্দোলনে বিভিন্ন দায়িত্ব নিয়ে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। ফলে বিএনপি জামাতের রোষানলে পড়ে অসংখ্য হামলা, মামলা, জেল খেটেছি সবকিছুই মেনে নিয়েছি দলের কল্যানে। তৃণমূলের দাবী-তেই নির্বাচনে অংশ নিচ্ছি। নওপাড়া ইউনিয়নকে দুর্নীতি মুক্ত মডেল ইউপি গড়ার লক্ষ্যে রয়েছে।

মানবতার মানুষ কন্যা শেখ হাসিনা এবারের ইউপি নির্বাচনের নির্যাতিত কর্মীদের মূল্যায়ন করবেন সেই আশায় আছি। দলীয় মনোনয়ন পেলে নৌকার বিজয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। যদি নাও পাই যে পাবে তার প্রতি পূর্ণ সমর্থন সহযোগিতা থাকবে। তবে দলের কাছে অনুরোধ থাকবে অনুপ্রবেশ কারি হাইব্রিডের ব্যপারে সতর্ক থাকতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31