IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিন
Home >> রাজনীতি >> মান্দায় নৌকার প্রার্থী পরিবর্তন নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

মান্দায় নৌকার প্রার্থী পরিবর্তন নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নৌকার প্রার্থী পরিবর্তনের নামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে ষড়যন্ত্রমুলক অ্যাখ্যায়িত করেছেন তেঁতুলিয়া ইউনিয়নের মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী গাজীবুর রহমান। বিএনপি-জামায়াতের উষ্কানিতে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কার্তিক চন্দ্র সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌকার মনোনয়নপ্রাপ্ত প্রার্থী গাজীবুর রহমান এসব দাবি করেন। এ সময় আ.লীগনেতা গোলাম মোস্তফা, বাবুল আক্তার, মজিদুল ইসলাম, গরিবুল্লাহ মন্ডল, সুলতান আহমেদ, ওহাব আলীসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী গাজীবুর রহমান বলেন, ‘যাচাই-বাছাই করেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক উপহার দিয়েছেন। আমার সঙ্গে দলের অনেক নেতা-কর্মি মনোনয়ন ফরম উত্তোলন করলেও নৌকা প্রতিক পেতে ব্যর্থ হয়েছেন তাঁরা। এদের মধ্যে কার্তিক চন্দ্রও একজন ছিলেন।’

তিনি অভিযোগ করে বলেন, কার্তিক চন্দ্র মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি-জামায়াতের উষ্কানিতে প্রার্থী পরিবর্তনের দাবি তুলে সভা-সমাবেশ করছেন। যা কারোর জন্যই কাম্য নয়। তাঁর এসব কর্মকান্ডে দলে বিভেদ সৃষ্টি হবে। দলে ভাঙন সৃষ্টি হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য কার্তিক চন্দ্রের প্রতি আহবান জানান তিনি।

একই সঙ্গে আসন্ন নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মিদের প্রতি আহবান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930