IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ইউনিয়ন পরিষদ নির্বাচন, পোরশায় নৌকা চাইলেন ৩৬ জন

ইউনিয়ন পরিষদ নির্বাচন, পোরশায় নৌকা চাইলেন ৩৬ জন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার ছয় ইউনিয়নে ছত্রিশজন নৌকা চেয়ে আবেদন করেছেন বলে জানাগেছে। এদের মধ্যে কে হবেন নৌকার মাঝি জনসাধারণের মধ্যে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নির্বাচনে প্রধান দুই দলের মধ্যে বিএনপি অংশগ্রহণ করবেনা বলে ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগ এর একাধীক প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় সমর্থন লাভের আশা করছেন।

ইতোমধ্যে ৬ ইউনিয়নে নৌকার প্রার্থীতার জন্য ৩৬ জন স্থানীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জমা দিয়েছেন। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য পোরশায় এখনও তফশীল ঘোষণা না হওয়ার কারনে প্রার্থীদের তেমন কোন গণসংযোগ বা প্রচারনা লক্ষ্য করা যাচ্ছে না। বড় এ দলটির চেয়ারম্যান প্রার্থী কে হতে পারেন তা নিয়ে সর্বত্র চলছে ব্যাপক আলোচনা।

এবারের নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে যারা দলীয় মনোনয়ন আশা করছেন তারা হলেন- ১নং নিতপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বর্তমান চেয়ারম্যান ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম শাহ্ চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ এবং আবুল কালাম আজাদ।

২নং তেঁতুলিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম শাহ্ চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিঞা, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শাহ্ চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আজম শাহ্ চৌধুরীর একমাত্র ছেলে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহ্ মাহবুব চৌধুরী এবং ১ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান শাহ্ চৌধুরী। ৩নং ছাওড় ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তাজামুল হক, শ্রম বিষয়ক সম্পাদক আবু বকর, সদস্য শফিকুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ।

৪নং গাঙ্গুরিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম(বুলবুল), সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সহ দপ্তর সম্পাদক প্রভাষক এনামুল হক এবং সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ ও সাধারন সম্পাদক তোজাম্মেল হক। ৫নং ঘাটনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজগর আলী আরিফুল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম, সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বজলুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সরকার, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হুমায়ন কবির ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

৬নং মশিদপুর ইউনিয়নে সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন শাহ, সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাজাহান আলী ও মহিলানেতৃ নিলাফার ইয়াছমীন।

তবে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত না হলেও কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট সূত্র গুলি জানিয়েছে, সকল প্রার্থী নিজ দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে কোন গনসংযোগ বা প্রচারে নামেননি। সর্বশেষ কে হবেন সরকার সমর্থীত দলটির চেয়ারম্যান প্রার্থী এ অপেক্ষায় উপজেলার জনগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31