IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> নির্যাতন করবেন না : ফখরুল

নির্যাতন করবেন না : ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : পুলিশ ও প্রশাসনকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা চরম দুর্নীতিপরায়ন, নির্যাতনকারী এবং রাষ্ট্রবিরোধী একটি দলের সঙ্গে আপনারা এভাবে জনগণের ওপর নির্যাতন ও নিপীড়ণ করবেন না। কারণ আজকে এই সরকার রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

‘দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতির প্রতিবাদে’ এ কর্মসূচিতে প্রশাসনকে উদ্দেশ্য তিনি বলেন, পুলিশ ভাই বলুন এবং প্রশাসনের ভাই বলুন, সবাইকে বলতে চাই- আপনারা এদেশের সন্তান, এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না। একটা চরম দুর্নীতিপরায়ন, নির্যাতনকারী এবং রাষ্ট্রবিরোধী একটি দলের সঙ্গে আপনারা এভাবে জনগণের ওপর নির্যাতন ও নিপীড়ণ করবেন না। কারণ আজকে এই সরকার রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের একটি কর্মসূচিতে পুলিশের হামলার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এতো ভয় পান কেনো? ভয় পান এজন্য, কারণ আপনাদের পায়ের নিচে মাটি নাই। জনগণ যে দিন রাজপথে বের হবে, যেদিন সময় হবে- সেদিন আপনারা পালানোর পথও খুঁজে পাবেন না।

তরুণ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখন সংগঠিত ও সুস্থ হন। আর জনগণকে সাথে নিয়ে আমরা যাতে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক দল মত সবাইকে এক করে এই যে ভয়াবহ দানবীয় সরকারকে আছে তাদেরকে সরিয়ে জনগণের একটা সরকার যাতে প্রতিষ্ঠিত করতে পারি, জনগণের সংসদ যাতে তৈরী করতে পারি- সেই লক্ষ্য আমাদেরকে আন্দোলন করতে হবে।

বিএনপির অবশ্যই নির্বাচন চায় জানিয়ে ফখরুল বলেন, সেই নির্বাচন হতে হবে নির্বাচনকালীয় সময়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে। আর নির্বাচন কমিশনকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ। তবেই এদেশে নির্বাচন হবে। অন্যতায় নির্বাচন হবে না।

দেশে একটা সুষ্ঠু নির্বাচন প্রধানমন্ত্রী দেখতে চান- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, ভূতের মুখে রামনাম। এই যে গত তিন তিনটি নির্বাচন তারা ধ্বংস করলো। এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, সৈয়দপুরের এমপি বলছেন- আমি ঠিক করে দেবো কে চেয়ারম্যান হবে এবং কে মেম্বার হবে! অন্য কেউ দাঁড়াতে পারবে না। আমরা চিন্তাই করতে পারি না, ১৯৭১ সালে এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম? সেই গণতন্ত্রকে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে তারা এখন একটা একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত করেছে। তাদের নেতা এবং পাতি নেতাদের দৌরােত্ম্যে আর থাকতে পারে না।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা বাজাররে যান, বাজার করেন? বাজারে কি আগুন দেখতে পান? চাল, ডাল ও তেলের দাম কমছে না কি বাড়ছে? বাড়ছে বন্ধুরা। ডিম, চিনি, কেরোসিন তেল, শশা এবং কাঁচাবাজারসহ একটা জিনিসের দাম আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারেন না। খায় কারা, আওয়ামী লীগের লোকেরা।

তিনি বলেন, আপনারা দেখবেন, জিনিসপত্রের দাম হু- হু করে বাড়ছে। টুকু সাহেব বলেছেন, একটা সিন্ডিকেট আছে। সিন্ডিকেটরা কি করে, তারা তাদের মতো করে দাম বাড়ায়। একই সাথে আওয়ামী লীগের নেতা, পাতি নেতা যারা আছেন তারা আবার টোল ও চাঁদা নেন। পথে পথে ট্রাকের কাছ থেকে তাররা টোল আদায় করে। এই অবস্থায় দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তাদের শ্বাস গলায় আটকে গেছে। আর বাড়ে না। বারবার শুধু জিজ্ঞাস করে, আর কতো দিন আমরা কতো নির্যাতন ও অত্যাচার সহ্য করব।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31