IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> গোমস্তাপুরে প্রচার-প্রচারণা শুরু

গোমস্তাপুরে প্রচার-প্রচারণা শুরু

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১১ নভেম্বর ২য় দফায় অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যপদে প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারনা শুরু করেছেন।

এ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে২৭৪ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৭ জন প্রতিদ্বন্দীতা করেছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিএনপি নেতা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। চৌডালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামী লীগের আনসারুল হক (নৌকা),আওয়ামী লীগ বিদ্রোহী গোলাম কিবরিয়া হাবিব (আনারস) ও তার স্ত্রী শামীম আরা বেগম (চশমা) এবং স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী খলিল হাজী (অটোরিকসা) বোয়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামী লীগ বিদ্রোহী জিল্লুর রহমান লালু(আনারস), বিএনপি নেতা সালেহউদ্দিন বাবলু মাষ্টার (মোটরসাইকেল) ও আওয়ামীলীগের সামিউল আলম শ্যামল (নৌকা)।

রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন, বিএনপি নেতা মতিউর রহমান মতি(আনারস) ও আওয়ামীলীগের মামুনুর রশিদ (নৌকা)।পার্বতীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামী লীগের লিয়াকত আলী খান (নৌকা), বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন (আনারস) ও আওয়ামী লীগ বিদ্রোহী নজরুল ইসলাম (চশমা)।

আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামী লীগের তরিকুল ইসলাম (নৌকা) বিএনপি নেতা আবুল কাসেম মাসুম (আনারস) ও সরফরাজ নেওয়াজ সুজন (চশমা)। বাংগাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামী লীগের সাদেরুল ইসলাম (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী আমিজুল ইসলাম সুমন (মোটরসাইকেল) ও বিএনপি নেতা শহিদুল ইসলাম (আনারস), রহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামী লীগের তোফিজুল ইসলাম মাষ্টার (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী ওবাইদুর রহমান (চমশা)।

বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাব (আনারস),গোমস্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামী লীগের জামাল উদ্দিন মন্ডল (নৌকা), বিএনপি নেতা প্রভাষক আনোয়ার হোসেন (ঘোড়া),আওয়ামী লীগ বিদ্রোহী,আবুল কালাম আজাদ মিঠু (আনারস) ও বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ আল রায়হান (চশমা)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31