IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> নন্দীগ্রামে নৌকার মাঝি হতে দৌড়-ঝাঁপ ১৬ প্রার্থীর

নন্দীগ্রামে নৌকার মাঝি হতে দৌড়-ঝাঁপ ১৬ প্রার্থীর

ধূমকেতু প্রকিবেদক, নন্দীগ্রাম : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার নন্দীগ্রামে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান ১৬ জন প্রার্থী। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগ সবগুলো ইউনিয়নে বর্ধিত সভা করে প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করেছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছে প্রার্থীরা। লকডাউন তুলে নেওয়ার পর নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। এ ঘোষণার পর থেকেই উজ্জ্বীবিত হয়ে উঠেছে নন্দীগ্রাম উপজেলার রাজনীতির মাঠ। প্রার্থীরা বিভিন্ন প্যানা, পোষ্টারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কূশল বিনিময় এবং অনুদান প্রদান করে চলেছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তারা।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম জানান, আমরা ৫টি ইউনিয়নে বর্ধিত সভা করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা করে তা জেলা আওয়ামী লীগের কাছে দিয়েছি। এ তালিকায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নে ৪ জন, ২নং নন্দীগ্রাম ইউনিয়নে ৩ জন, ৩নং ভাটরা ইউনিয়নে ৪ জন, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে ২ জন ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছে।

এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে বলে জানা যায়। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন প্যানা, পোষ্টারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ক‚শল বিনিময় এবং অনুদান প্রদান করছে।

গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে শুধু ৩নং ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদুল বারী নৌকা প্রকীকে জয় লাভ করেছিল। বাকি ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করে। এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নন্দীগ্রামের সবগুলো ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হবে বলে আশা ক্ষমতাসীন আওয়ামী লীগের।

১নং বুড়ইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আলো, উপজেলা স্বাচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন ও মোজাম্মেল হক।

২নং নন্দীগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা।

৩নং ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী, আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র, আব্দুল্লাহেল বাকি ও মজনুর রহমান।

৪ং থালতা মাঝগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান নান্টু।

৫নং ভাটগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, আওয়ামী লীগ নেতা রেজাউৎদৌলা ববি ও তারেক হোসেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল। তাই এ দলে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে। তবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31