ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চারঘাট উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।
তারই অংশ হিসাবে নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন লাভের জন্য রোববার সকালে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কামারপাড়া, মধুপাড়া সহ বিভিন্ন স্হানে গণসংযোগ করেছেন নিমপাড়া ইউনিয়ন যু্বলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সুজন আলী মাস্টার।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, নিমপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।এভাবে তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে গণসংযোগ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমি নৌকা প্রতিকের মনোনয়ন লাভে শতভাগ আশাবাদী।


