IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> মান্দায় ৮৫১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মান্দায় ৮৫১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঘোষিত তফসীল অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন, ভালাইন ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, পরানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন, মান্দা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন, গনেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, মৈনম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, প্রসাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, কুসুম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন, তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন, নুরুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, কাঁশোপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন, কসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন।

সূত্রটি আরও জানায়, আগামি ৪ নভেম্বর প্রার্থীতা বাছাই ও ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31