IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> সদ্য কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি বোয়ালিয়া থানা যুবদলের

সদ্য কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি বোয়ালিয়া থানা যুবদলের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর যুবদলের সদ্য গঠনকৃত কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) বিকালে রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা (পূর্ব-পশ্চিম) যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ৩১ অক্টোবর রাজশাহী মহানগর যুবদলের অথর্ব ও অযোগ্য এবং বিকালঙ্গ কমিটি বাতিলের প্রতিবাদে রাজশাহী বিভাগীয় শহরে বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাশালী সংগঠন হিসেবে যুবদল ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। মহানগর বিএনপি এবং মেয়রের মত গুরুত্বপূর্ণ পদেও যুবদল থেকেই সরাসরি প্রতিষ্ঠা পেয়েছে। দল ও দেশের এই দুঃসময়ে বিগত দুই বছরে করোনা কালিন সময় অসহায় ও মামলা হামলার শিকার দলীয় কর্মীদের মাঝে দিনের পর দিন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে মহানগর যুবদল।

বক্তারা আরও বলেন, রাজশাহী যুবদলের এই গোছালো সংগঠনকে এক পেষি পকেটস্থ ও আঙ্গাবাহ করার জন্য উঠেপড়ে লেগে যায়। তারই ধারাবাহিকতায় ভুলতথ্য বিভিন্ন জায়গায় দিয়ে রাজশাহী মহানগর যুবদলের কমিটি ঘোষণা করায়। একটি জীবন্ত ও ব্যাপক কর্মীবান্ধব সংগঠনকে একেবারেই অযোগ্য ও অন্ধলোকদের দিয়ে গঠন করায় আমরা ভীষণ হতাশ।

রাজশাহী মহানগর যুবদলের নেতৃবৃন্দ বলেন, নব গঠিত রাজশাহী মহানগর যুবদলের কমিটির প্রথম মিছিলই প্রমাণ করে রাজশাহী মহানগর যুবদলের আজকের করুন অবস্থা। এর প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান ও যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব এবং সুলতান সালাউদ্দিন টুকুর হস্তক্ষেপ কামনা চান তারা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা ইমরুল মুন্না, আশরাফুজ্জামান সজীব, রাকিব হোসেন, শফিক মাহমুদ তন্ময়, আবু ওয়াহিদ অমি, বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, এস এম তৌহিদ দুর্লভ, জুয়েল ইসলাম, শামীম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31