IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> সাপাহারে ৬নং শিরন্টি ইউপিতে নৌকা প্রতীক চান আনোয়ার

সাপাহারে ৬নং শিরন্টি ইউপিতে নৌকা প্রতীক চান আনোয়ার

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার আসন্ন শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান শিরন্টি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন। ইতিমধ্যে তিনি প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোটার সাধারণের খোঁজ খবর নিচ্ছেন। সকলের দোয়া, সমর্থনও সহযোগিতা কামনা সহ সর্ব স্তরের জনসাধারণের সাথে তিনি মতবিনিময় করছেন।

বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মসূচী পালন সহ আওয়ামী লীগ সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকাÐে ইউনিয়ন পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে তিনি ভূমিকা পালন করায় এলাকায় দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণের কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন।

তিনি জোর দিয়ে বলেন, তার পরিবার বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে স্বাধীনতার পূর্ব থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তরুন নেতা আনোয়ার হোসেন সাপাহার উপজেলার অর্ন্তগত শিরন্টি ইউনিয়নের কাশিতাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মরহুম সাইফুল ইসলাম (তারা মাস্টার) এর প্রথম সন্তান। মরহুম সাইফুল ইসলাম (তারা মাস্টার) সাপাহার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের আহŸয়ক হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে তিনি পালন করে আসছেন। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী তিনি। মুজিব আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাত কে আরও শক্তিশালী করার লক্ষে আসন্ন শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31