IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> গোমস্তাপুরে চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা

গোমস্তাপুরে চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আর মাত্র ৫ দিন পরই গোমস্তাপুরে অনুষ্ঠিত হবে ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আগামী ১১ নভেম্বর ২য় দফায় অনুষ্ঠেয় এ ইউপি নির্বাচনে ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যপদে প্রতিদ্বন্দী প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা।

তাদের হাতে একদমই সময় নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বিরামহীন প্রচার- প্রচারনা। পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে গ্রামীন জনপদ। চলছে চটুল মাইকিং, জনসংযোগে ভোটারদের দ্বারে- দ্বারে গিয়ে ভোট প্রার্থনা।

প্রার্থীরা দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এদিকে উপজেলার ৮ টি ইউনিয়নে ৮৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ১৮৩২ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তাদের প্রশিক্ষন ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে।চলবে ৮ নভেম্বর পর্যন্ত। শুধু গোমস্তাপুর ইউনিয়নে এবার ইভিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ৯ নভেম্বর ওই ইউনিয়নে মক ভোটিংয়ের (নমুনা ভোট) আয়োজন করা হয়েছে।

এবার উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ২৭১ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৭ জন প্রতিদ্বন্দীতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিএনপি নেতা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

চৌডালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন। তারা হলেন, আওয়ামী লীগের আনসারুল হক (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী গোলাম কিবরিয়া হাবিব (আনারস) ও তার স্ত্রী শামীম আরা বেগম (চশমা) তবে শামীম আরা বেগমকে ভোটের মাঠে দেখা যাচ্ছে না। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জামায়াত নেতা নুরে আলম সিদ্দিকী খলিল হাজী (অটোরিকসা)। এ ইউনিয়নে মূলতঃ ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার ২৫ হাজার ৮ শ ২২ জন।

বোয়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন আওয়ামী লীগ বিদ্রোহী জিল্লুর রহমান লালু(আনারস),বিএনপি নেতা সালেহউদ্দিন বাবলু মাষ্টার (মোটরসাইকেল) ও আওয়ামীলীগের সামিউল আলম শ্যামল (নৌকা)। এ ইউনিয়নেও ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার ২০ হাজার ৯ শ ৭ জন।

রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ২ জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মতিউর রহমান মতি(আনারস) ও আওয়ামীলীগের মামুনুর রশিদ (নৌকা)। এ ইউনিয়নে মূলতঃদ্বিমূখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। মোট ভোটার ২৮ হাজার ৯শ ৯২ জন।

পার্বতীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামী লীগের লিয়াকত আলী খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন (আনারস) ও আওয়ামী লীগ বিদ্রোহী নজরুল ইসলাম (চশমা)। এ ইউনিয়নে মূলতঃ দ্বিমূখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। মোট ভোটার ২৭ হাজার ১ শ ৬০ জন।

আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামী লীগের তরিকুল ইসলাম (নৌকা) স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবুল কাসেম মাসুম (আনারস) ও সরফরাজ নেওয়াজ সুজন (চশমা)। এ ইউনিয়নে মূলতঃ ত্রিমূখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। মোট ভোটার ১২ হাজার ৫ শ ৯৭ জন।

বাংগাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন আওয়ামীলীগের সাদেরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ বিদ্রোহী আমিজুল ইসলাম সুমন (মোটরসাইকেল) ও বিএনপি নেতা শহিদুল ইসলাম (আনারস)। এ ইউনিয়নে মূলতঃ দ্বিমুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। মোট ভোটার ১৯ হাজার ৮ শ৭৭ জন।

রহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামী লীগের তোফিজুল ইসলাম মাষ্টার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখা আওয়ামীলীগ বিদ্রোহী ওবাইদুর রহমান (চমশা) ও বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাব (আনারস)। এ ইউনিয়নে ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার ১৪ হাজার ৬ শ ৩৪ জন।

গোমস্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন। তারা হলেন, আওয়ামী লীগের জামাল উদ্দিন মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা প্রভাষক আনোয়ার হোসেন (ঘোড়া),আওয়ামী লীগ বিদ্রোহী, আবুল কালাম আজাদ মিঠু (আনারস) ও বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ আল রায়হান (চশমা)। এ ইউনিয়নে চতুর্মূখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। মোট ভোটার ৩১ হাজার ৫ শ ৫৭ জন। এদিকে নির্বাচনী এলাকাগুলোতে এখন পর্যন্ত আইন- শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এজন্য প্রত্যেক ইউনিয়নে থানা পুলিশের একটি করে টিম কাজ করছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।

উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম জানান, আচরণ বিধিসহ নির্বাচনের সার্বিক বিষয় দেখাশোনার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31