ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট উপজেলার ৪নং নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্ররচানা জমে উঠেছে।
তারই অংশ হিসাবে শনিবার ২নং ওয়ার্ড নিমপাড়ার বিভিন্ন মোড়ে চা স্টলের চা চক্র করেন ও সকলের সঙ্গে কুশল বিনিময় করেন আসন্ন নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও নৌকার মনোনয়ন প্রত্যাশী সৎ যোগ্য, মেধাবী সফল সাবেক ছাত্রনেতা, নিমপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
নৌকা প্রতিক লাভের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।


