IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীক চান মাহবুবুর

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীক চান মাহবুবুর

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : মহাদেবপুর সদর ইউনিয়নের উন্নয়ন ও এলাকার জনসাধারণকে নিরবিচ্ছন্ন সেবা দিতে আবারও নৌকা প্রতীক চান বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু। তিনি ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি রাতদিন ২৪ ঘন্টা এলাকার মানুষের সেবা করে আসছেন।

তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মতিউর রহমান মতির ছোট ছেলে। তিনি এলাকার উন্নয়নে আবারও নৌকার মাঝি হওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন এবং নৌকা প্রতিক নিয়ে বিজয় নিশ্চিত করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এ বিষয়ে সদর ইউনিয়নের ভোটার, দাউল বারবাকপুর গ্রামের বাসিন্দা, নির্বাচিত সাদা মনের মানুষ, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত গেছোমামা মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মন্ডল জানান, এলাকার উন্নয়ন ও ভোটারদের সেবা প্রদানের মাধ্যমে তিনি প্রতিটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন।

তিনি আরও জানান, সদর ইউনিয়নে চারটি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের বসার জন্য সুন্দর যাত্রী ছাউনী তৈরী করে দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন আর রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজতে হয় না কোনো রোগীকে। এর আগে কোনো চেয়ারম্যান এভাবে পরিষদে থেকে জনগণকে সেবা দেননি। তাই তিনি আবারও মাহবুবুর রহমান ধলুকেই চেয়ারম্যান হিসেবে পেতে চান।

দাউল বাববাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ধরনীকান্ত বলেন, মাহবুবুর রহমান ধলু এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন, গ্রামকে শহরে পরিণত করার প্রত্যয় নিয়ে তিনি প্রতিটি গ্রামের রাস্তা পাকাকরণ, আলোকিত করতে স্টিক লাইটের ব্যবস্থাসহ নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। মহাদেবপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামে গ্রামে পাঁকা রাস্তা, কালভার্ট, সুপেয় পানির ব্যবস্থা ও সেনেটারীর ব্যবস্থা করেছেন। তিনি সকল সদস্যদের নিয়ে বয়স্কভাতা, বিবধাভাতা, প্রতিবন্ধীভাতা ও বিভিন্ন দুর্যোগের সময় হতদরিদ্রদের ত্রাণের ব্যবস্থা করে দিয়েছেন। এলাকার ভোটারেরা আবারও এই সফল চেয়ারম্যানকে নৌকা প্রতিকের মাধ্যমে জয়ী দেখতে চান।

এ ব্যাপারে মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু জানান, গ্রামকে শহরে রুপান্তর করতে চেয়েছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। সেই লক্ষ্যে আমিও এলাকার উন্নয়নে সব মানুষকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও যেন নৌকার মাঝি করেন এবং আপনাদের ভালোবাসার রায় আমার পক্ষে আসে। তাহলে আমি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যেতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31