IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> হাতুড় ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী যোগেশ উড়াওয়ের গণসংযোগ

হাতুড় ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী যোগেশ উড়াওয়ের গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় হাতুড় ইউনিয়নের মহিষবাথান বাজারে গণসংযোগ ও ফুটবল বিতরণ করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী আদিবাসী নেতা যোগেশ উড়াও। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে ভোট ও দোয়া চেয়ে বিভিন্ন দোকানদার ও পথচারীদের সাথে কথা বলেন।

এ সময় তিনি মহিষবাথান ফুটবল ফেডারেশনের খেলোয়াড়দের হাতে একটি ফুটবল তুলে দেন। যোগেশ উড়াও ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের মৃত কালু ও শুকরো তির্কীর ছেলে। তিনি ২০১১ সালের নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বর্তমানে তিনি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ হাতুড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুদেব সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক সামসুদ্দীন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলম হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীলিপ বর্মণ, হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ।

যোগেশ উড়াও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট নৌকার মাঝি হওয়ার দাবী জানিয়ে বলেন, এই ইউনিয়নে তাকে নৌকা প্রতীক দিলে বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগের হারানো এ ইউনিয়নটি আবারও আওয়ামী লীগকে উপহার দিবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31