IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> পল্লীবন্ধু এরশাদ ছিলেন প্রকৃত গণতন্ত্রমনা রাষ্ট্রনায়ক : স্বপন

পল্লীবন্ধু এরশাদ ছিলেন প্রকৃত গণতন্ত্রমনা রাষ্ট্রনায়ক : স্বপন

ধূমকেতু প্রতিবেদক : পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে গায়ের জোরে স্বৈরাচার বলা হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, মহানগর কমিটির আহŸায়ক সাইফুল ইসলাম স্বপন।

বুধবার বিকেলে রাজশাহী মহানগর জাতীয় পার্টি কার্যালয়ে রাজশাহী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেনের পরিচালনায় ও রাজশাহী মহানগর জাতীয় পাটির সদস্য সচিব অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত “গণতন্ত্র দিবস” পালন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি।

সাইফুল ইসলাম স্বপন বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন প্রকৃত গণতন্ত্রমনা রাষ্ট্রনায়ক। আদালত পল্লীবন্ধুকে বৈধ রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবেই ক্ষমতা হস্তান্তর করেছেন। তাই কোনোভাবেই হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলা যাবে না।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের সামনে ক্ষমতা হস্তান্তর না করার সুযোগ ছিল। কিন্তু পল্লীবন্ধু গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সংবিধানকে সমুন্নত রেখেই ক্ষমতা হস্তান্তর করেন।

রাজশাহী মহানগর জাতীয় পাটির সদস্য সচিব অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম বলেন, ১৯৮৬ সালের ১০ নভেম্বর সামরিক শাসনের অবসানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় দিনটি পালন করে আসছে জাতীয় পার্টি। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ১৯৯০ সালে তৎকালীন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলাহাজ্জ্ব হুসাইন মুহাম্মাদ এরশাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করেন।

তিনি বলেন, দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ দিয়েছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এদেশের মানুষের জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা পল্লীবন্ধুর আদর্শে নতুন বাংলাদেশ গড়বো।

সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর নেতা সালাউদ্দিন মিন্টু, নজরুল ইসলাম, নুরুজ্জামান রফিক, আফতাব হোসেন, এসারুল ইসলাম, আক্তারুজ্জামান মিলু, ইকবাল হোসেন, ছাত্র নেতা শাওন।

রাজশাহী জেলার শাখার নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, রমজান আলী, সাইফুল ইসলাম রাইহান, আতাহার আলী, মাসুদুজ্জামান, আব্দুল মতিন, সলুয়া ইউনিয়ন জতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী ইমরান আলী, ভায়া লক্ষীপুর ইউনিয়ন জতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31