IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> গোমস্তাপুরে ৮ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে

গোমস্তাপুরে ৮ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদের ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা ভোট প্রয়োগ করছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ০৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ভোটাররা।

৭টি ইউনিয়নে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট প্রদান করছে ভোটাররা, বাকি একটির গোমস্তাপুর ইউনিয়নে ইলেক্ট্রনিক মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গোমস্তাপুর ৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৭৪ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা ইউনিয়ন নির্বাচনে ৮টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ইউনিয়ন ভিত্তিক ভোটার সংখ্যা গোমস্তাপুর ইউনিয়নে ৩১ হাজার ৫৫৭ জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ১৯ হাজার ৮৭৭ জন, রাধানগর ইউনিয়ন ২৮ হাজার ৯৯২ জন, পার্বতীপুর ইউনিয়নে ২৭ হাজার ১৬০ জন, রহনপুর ইউনিয়নে ১৪ হাজার ৬৩৪ জন, বোয়ালিয়া ইউনিয়নে ২০ হাজার ৯০৭ জন, চৌডালা ইউনিয়নে ২৫ হাজার ৮২২ জন, আলিনগর ইউনিয়নে ১২ হাজার ৫৯৭ জন।

দেশে দ্বিতীয় ধাপে দেশের প্রায় সাড়ে ৮শ’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর ইউনিয়নেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

গোমাস্তাপুর নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ সদস্যরা কাজ করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31