ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে ইউপি নির্বাচনে সদস্য পদের ফলাফল পাল্টে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা।
শনিবার দুপুর সাড়ে ১২টার সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুণরায় লক্ষ্মীপুর বাজারে ফিরে আসে। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করে তারা। এসময় পরাজিত প্রার্থী নুরুজ্জামান ও তার এজেন্ট আওলাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় ফুলবল প্রতীকের প্রার্থী নুরুজ্জামানা অভিযোগ করে বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রিজাডিং অফিসার তাকে বিজয়ী ঘোষণা করে ফলাফল সিট প্রদান করে। যেখানে ফুটবল মার্কা প্রতিকে তার প্রাপ্ত ভোট ৮১৮ আর তার প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকে আকতার হোসেনের ৭৯৮ ভোট দেখানে হয়। এই ফলাফল নিয়ে তিনি ও তার সমর্থকরা বাজারে বিজয় মিছিল করে বাড়ি চলে যায়। পরে প্রিজাইডিং অফিসার কলম দিয়ে কাটাকাটি করে তার বদলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আকতার হোসেনকে বিজয়ী দেখিয়ে সেই তালিকা দেয়ালে টানিয়ে দিয়ে চলে যায় ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়। অবিলম্বে নতুন করে ভোট গণনা করে সঠিক প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবী জানান তিনি।
এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা এনামুল হক বলেন, চূড়ান্ত সিটে ফলাফল তুলতে ভুল হয়েছিল পরে তা সংশোধন করা হয়েছে। কিন্তু সংশোধনের সময় নূরুজ্জামানের এজেন্ট বা প্রার্থী কেউ উপস্থিত ছিলেন না বলে তিনি স্বীকার করেন।


