IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> গরিব বলে গরিবের কষ্ট বুঝি : আবু বক্কর সিদ্দিক

গরিব বলে গরিবের কষ্ট বুঝি : আবু বক্কর সিদ্দিক

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : ‘আমি গরিব, তাই গরিবের দুঃখ আমিই বুঝব। অন্যরা বুঝবে না।’ দৃঢ প্রত্যয় নিয়ে কথাগুলো বলছিলেন আসন্ন নজিপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী দেওয়ান আবু বক্কর সিদ্দিক।

দেওয়ান সিদ্দিক ৮ নং নজিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। অল্প লেখাপড়া জানা পেশায় ভ্যানচালক ও খড় ব্যবসায়ী। আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী।

দেওয়ান সিদ্দিক বলেন আমি গরীব মানুষ আমি টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। যারা টাকা দিয়ে ভোট করে নির্বাচনের পরে তাদের টাকা তোলার চেষ্টা থাকবে বিনা মূল্যে পাওয়া স্থানীয় সরকারের সুবিধা গুলো নিতে সমস্যায় পরতে হবে। তাই আমি টাকা দিতে পারবো না টাকা নিবোও না।

তিনি বলেন ওয়ার্ডবাসী যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সরকারী যেসব সেবা বা সুবিধা আসবে সেগুলো যেমন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন অনুদান, রিলিফ, সেবা কোন হয়রানি বা টাকা পয়সা ছাড়াই পাবেন সরকারের বিণামূল্যের সেবা বিণামূল্যেই পাবেন।

তিনি ওয়ার্ডবাসিকে অনুরোধ করেন, একটি বার তাকে সুযোগ দেবার জন্য যদি কথা না রেখন আগামীতে নিজেই সরে যাবেন।

নির্বাচনে জয়ী হবেন কি না, জানতে চাইলে সিদ্দিক বলেন, ‘অন্য প্রার্থীদের তুলনায় হয়তো তাল মিলিয়ে দৌড়াতে পারব না। কিন্তু চেষ্টা করতে তো বাধা নেই।’ তবে তিনি আশাবাদি ওয়ার্ডবাসি তাকে ভোট দিবেন।

ওই ওয়ার্ডে সিদ্দিকসহ আরও ৮ সম্ভাব্য মেম্বার প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, বর্তমান ইউপি সদস্য মানিক হোসেন, সাবেক মেম্বার রনজিৎ কুমার মন্ডল, দেওয়ান আব্দুল লতিফ, দিলিপ কুমার, মুক্তার হোসেন, সাদ্দাম হোসেন।

সংরক্ষিত নারী সদস্য প্রার্থী বর্তমান নারী সদস্য ফারজানা বিবি, শামসুন্নাহার, খুশি তারাও দোয়া সমর্থন চেয়ে ভোটারদের সাথে গণসংযোগ করছে।

ওই ওয়ার্ডের একাধিক ভোটাররা জানান, বিপদে আপদে সুখে দুখে যে আমাদের পাশে থাকবে টাকা পয়সা ছাড়া যে আমাদের কাজ করে দিবেন এরকম যোগ্য কাউকে এবার তার ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তবে এই ইউনিয়নের এখনো নির্বাচনী তফশীল ঘোষণা হয়নি দেশে এখন ৪র্থ ধাপের ইউপি নির্বাচন চলছে।

উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জানান, নজিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ৫ম ধাপে হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31