ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা যুবলীগ।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বিবৃতিতে বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটন সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় বৃহত্তর রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল ধারার রাজনীতি আরও শক্তিশালী হবে।
এএইচএম খায়রুজ্জামান লিটনকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বাসির দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করলেন।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এএইচএম খায়রুজ্জামান লিটনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।


