ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৩নং হাড়ুপুর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী বাবার আলী দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন। বাবর আলী এই ওয়ার্ডে টিউবওয়েল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার সকালে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান। পরে বিকেলে তিনি কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ ও প্রচার মিছিল বের করেন। বিকেল ৩টায় হাড়ুপুর মোড় থেকে গণসযোগ ও প্রচার মিছিল শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই একইস্থানে এসে শেষ হয়। গণসংযোগ ও প্রচার মিছিলে তিনি ওয়ার্ডবাসির কাছে ভোটের সাথে দোয়া প্রার্থনা করেন। তার গণসংযোগ ও প্রচার মিছিলে এলাকার ৫শতাধিকের বেশি মানুষ অংশ নেন।
এ ব্যাপারে ওয়ার্ড সদস্য প্রার্থী বাবর আলী জানান, প্রথম থেকেই এই ওয়ার্ডের সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়ে এসেছে। জনগণই এবার আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। তাদের ভালবাসায় আমি ইউপি সদস্য পদে টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করছি এবারো জনগণ আমাকে নিরাশ করবে না।
তিনি আশা প্রকাশ করে বলেন, এবার বিগত দিনের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে নির্বাচিত হবো। কারণ এবার দলমত নির্বিশেষে শ্রেণি পেশার মানুষ আমার পক্ষে কাজ করছেন। এদিকে আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
তিনি আরও জানান, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। কারণ এবার এই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত নারী আসনে ভোট হবে। বাবর আলী এরআগেও দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তৃতীয়বারের মত এবার তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।


