IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বঙ্গবন্ধুর মুর‌্যাল নিয়ে কটূক্তি, আব্বাসকে বহিষ্কারের দাবি

বঙ্গবন্ধুর মুর‌্যাল নিয়ে কটূক্তি, আব্বাসকে বহিষ্কারের দাবি

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের রেশ কাটতে না কাটতেই এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল স্থাপনকে কেন্দ্র করে কটূক্তি করলেন আওয়ামী লীগ নেতা রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী।

নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং কাটাখালি পৌরসভার আহ্বায়ক। আব্বাসের ফাঁস হওয়া অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।

আব্বাসের এ ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইতোমধ্যে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

ফাঁস হওয়া অডিওতে জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর মুর্যাকল বসাতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মেয়র আব্বাস। এ ঘটনায় রাজশাহীতে আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও প্রগতিশীল মহলে তীব্র ক্ষোভ এবং ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। মেয়র আব্বাসকে অবিলম্বে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং মেয়র পদ থেকে অপসারণের দাবি উঠেছে।

আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বলছেন, পারিবারিকভাবেই আব্বাস বিতর্কিত। আব্বাস এ ধরনের বক্তব্য দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন। তিনি বঙ্গবন্ধু এবং অসাম্প্রদায়িক চেতনায় কুঠারাঘাত করেছেন।

রোববার রাত থেকে আব্বাসের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে শুরু করে।

এক মিনিট ৫১ সেকেন্ডের ওই অডিওতে মেয়র আব্বাস বলেন, ‘সিটি গেট আমার অংশে। একটি ফার্ম এটি বিদেশি স্টাইলে সাজিয়ে দিবে; ফুটপাত, সাইকেল লেন টোটাল আমার অংশটা। কিন্তু একটু ঠেকে গেছি গেটটা নিয়ে। একটু চেঞ্জ করতে হচ্ছে। যে মুর‌্যালটা দিয়েছে বঙ্গবন্ধুর সেটা ইসলামী শরীয়ত মতে সঠিক নয়। এ জন্য আমি ওটা থুব না, সব করবো তবে শেষ মাথাতে যেটা ওটা (মুর‌্যাল) থাকবে না।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কাটাখালি পৌরসভা আওয়ামী লীগের একজন নেতা জানান, মেয়র আব্বাস এক সময় জাতীয়তাবাদী তরুণ দলের জেলা পর্যায়ের নেতা ছিলেন। পরে তিনি আওয়ামী লীগে আসেন। তার আরও চার ভাই দুর্ধর্ষ প্রকৃতির। আব্বাস নিজেও কাটাখালির শাহাপুরের বাক্কার হত্যা মামলার আসামি। আরেক ভাই জাতীয় পার্টি নেতা আসের আলীও একই মামলার আসামি। আব্বাস ও আসের এ মামলায় সাত থেকে আট বছর জেল খেটেছেন।

আব্বাসের আরেক ভাই রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ওরফে মানিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লালনভক্ত ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। মানিক বর্তমানে রাজশাহী কারাগারে অন্তরীণ রয়েছে। মানিক পুঠিয়াতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়।

অপরদিকে মেয়র আব্বাসের অডিওটি ফাঁস হবার পর আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আব্বাসকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় ফেসবুকে শুরু হয়েছে তোলপাড়। চলছে একের পর এক বিভিন্ন ধরনের পোস্ট।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ ফেসবুকে আব্বাসকে উদ্দেশ করে লিখেছেন- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে অপমানজনক মন্তব্য করে এখনো আওয়ামী লীগ করে কীভাবে? কুলাঙ্গার আব্বাসের জনতার আদালতে বিচার হওয়া উচিত। মুখে মিষ্টি কথা আর অন্তরে বিষ, এদের জন্য আওয়ামী লীগের আজ এ অবস্থা। পরিবারের খোঁজ নেন, তাহলেই আসল চরিত্র বেরিয়ে আসবে এই আব্বাসের।… কত বড় বেইমান। মাননীয় নেত্রী, এরকম অসংখ্য আব্বাস আওয়ামী লীগে বিদ্যমান। অভিযান শুরু করুন।’

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বর্তমানে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক অরবিন্দ দত্ত তার ফেসবুক আইডিতে লেখেন- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার জন্য কুলাঙ্গার বেইমান জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী আব্বাস আলীর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কার, মেয়র পদ থেকে দ্রুত অপসারণ এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বঙ্গবন্ধু ও মুজিব আদর্শের ক্ষেত্রে কোনো আপস চলবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

মেয়র আব্বাসের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এবং তাকে বহিষ্কারের দাবিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অসংখ্য পোস্ট লক্ষ্য করা গেছে।

তবে অডিওটি তার নয় বলে দাবি করে পুরো ঘটনা অস্বীকার করেছেন মেয়র আব্বাস। তিনি বলেন, মুর‌্যাল করা যাবে না, মুর‌্যাল করলে পাপ হবে, এ ধরনের কথা আমার সঙ্গে কারও হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পরিকল্পিতভাবে একটি মহল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

আব্বাসের এ ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রসঙ্গে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করলে তার আওয়ামী লীগ করার অধিকার থাকে না। কাটাখালির মেয়র বঙ্গবন্ধুর মুর্যানল নিয়ে যদি কোনো কটূক্তি করে থাকে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত ৩ অক্টোবর তাকে কারণ দর্শানের নোটিশ দেওয়া হয়। আর তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় গত ১৯ নভেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31