ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় এ্যাডভোকেট মিজানুর হমান,সহ সভাপতি অ্যাডভোকেট আরিফ সরকার ও যুগ্ম সম্পাদক পদে আনোয়ার হোসেন দুলালের নাম ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগদেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর কখনোই তত্বাবধায়ক সরকার আসবেনা। বিএনপির দিবাস্বপ্ন দেখে লাভ নাই। যথাসময়ে সাংবিধানিক পন্থায় গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ত্যাগী আদর্শবান নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করতে হবে। আত্মত্যাগী নেতাকর্মী নেতৃত্বে থাকলে আওয়ামী লীগ সুসংহত হবে।
উপজেলার বনপাড়া কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, বনপাড়া পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন, এ্যাডভোকেট শাহজাহান কবির, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।


