ধূমকেতু প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কাটাখালি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলীর ধৃষ্টতাপূর্ণ অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, আব্দুস সালাম, আলিমুল হাসান সজল, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান।
সভায় আব্বাসের এহেন ঘৃন্য অবমাননাকর মন্তব্যে তীব্র নিন্দা, ঘৃনা ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ তাকে সংগঠনের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যানির্বাহী সংসদকে সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এহেন তার ঘৃন্য মন্তব্যের প্রতিবাদে আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিকাল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এর সিদ্ধান্ত নেওয়া হয়।


